সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বহু নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়ার মনোবল ভাঙানো যায়নি। তাকে শারীরিকভাবে দুর্বল করা হলেও এখন সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।”
রিজভী জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া, প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় নতুনভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার (৩ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে এসে তারা তার চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেন।