চরফ্যাশনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির বিশেষ দোয়া মাহফিল

চরফ্যাশন প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় চরফ্যাশন বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চরফ্যাশনের হযরত ওমর (রা.) তাহসিনুল কুরআন নূরানী ও হাফিজ মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শতাধিক ছাত্রও উপস্থিত ছিলেন।

 

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন

বিএনপির চরফ্যাশন উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, যুবদল চরফ্যাশন উপজেলার সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,যুবদল চরফ্যাশন উপজেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, vশ্রমিক দল চরফ্যাশন উপজেলার সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী গিয়াস উদ্দিন ও আব্বাস সাত্তার মিঠু, মাদ্রাজ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নোমান মেম্বার, যুবদল নেতা প্রফেসর নজরুল কবির এবং মোস্তফা ভূইয়া প্রমুখ।

এছাড়াও চরফ্যাশনের ২১টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষের অধিকার রক্ষায় জীবনভর সংগ্রাম করেছেন। বর্তমানে তিনি অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

দোয়া শেষে মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থীর মধ্যে তবরক বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর