ঢাকায় ভূমিকম্পে ৩ জনের প্রাণহানি

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানী ঢাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পের ফলে বংশাল এলাকায় একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে ঘটনাটি নিশ্চিত করেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, কসাইতলী এলাকার পাঁচতলা একটি ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে তিনজন পথচারি ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক সেকেন্ড স্থায়ী একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে রাজধানীর নানা স্থানে ভবনে ফাটল, দেয়াল চিড়ধরা ও হেলে পড়ার মতো পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে।

 

ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

 

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, কুমিল্লা, ঝালকাঠি, রাজশাহী, বাগেরহাট, কুড়িগ্রাম, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন সময়ের চিত্রের স্থানীয় প্রতিনিধিরা।

এই বিভাগের আরো খবর