সময়ের চিত্র ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কেউ যেন ব্যক্তিস্বার্থে বিএনপির নাম ব্যবহার করতে না পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সৈনিকরা যেন সতর্ক থাকে—কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটতে না পারে কিংবা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে না পারে।”
তিনি আরও বলেন, “ধানের শীষের কর্মীরা এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের একমাত্র লক্ষ্য হলো ঐক্যবদ্ধ থাকা, আর এই ঐক্যের কোনো বিকল্প নেই।”