আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে টিকে রইলো বাংলাদেশ

খেলা ডেস্ক:

 

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বাংলাদেশ। আবুধাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে টাইগাররা।

 

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে অলআউট হয়ে থামে ১৪৬ রানে। শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ম্যাচে নিয়ন্ত্রণ আনে। তিনি ২৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

 

এছাড়া নাসুম আহমেদ অসাধারণ বোলিংয়ে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট। ১৯তম ওভারে মোস্তাফিজের টানা দুটি শিকারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও শেষদিকে তাসকিন আহমেদের ব্যয়সাধ্য বোলিং কিছুটা শঙ্কা তৈরি করেছিল, তবুও শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা।

 

এই জয়ের ফলে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা জিইয়ে রাখলো।

এই বিভাগের আরো খবর