সময়রের চিত্র রিপোর্ট:
সারা দেশে মোট ৩ হাজার ৪৭৫ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ ও পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান জানিয়েছেন, জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, মেধা ও পছন্দের ভিত্তিতে ডিজিটাল পদ্ধতিতে এ পদায়ন কার্যক্রম শেষ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। এজন্য নির্ধারিত যোগদানপত্র ব্যবহার করতে হবে, যা মন্ত্রণালয় ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সচিব আশা প্রকাশ করেন, নতুন নিয়োগপ্রাপ্ত নার্সরা দ্রুত দায়িত্ব গ্রহণ করে হাসপাতালের রোগীদের সেবায় আত্মনিয়োগ করবেন।