হামজাকে ছাড়াই প্রস্তুত বাংলাদেশ

সময়ের চিত্র প্রতিবেদক : নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও লিচেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়, তবে কোচ হাভিয়ের কাবরেরা বলছেন, তাকে ছাড়াই দল প্রস্তুত। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
এ প্রসঙ্গে কোচ হাভিয়ের কাবরেরা গণমাধ্যমকে জানান, হামজার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফের ম্যানেজমেন্ট। তিনি বলেন, ‘এই দলটি নেপাল সফরের জন্য পুরোপুরি প্রস্তুত। যদি সে শেষ পর্যন্ত না-ও আসতে পারে, তাতে কোনো সমস্যা হবে না।’
তবে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ অবশ্য কাবরেরার থেকে কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমাদের অনেক কিছু হামজাকে দিয়ে শুরু হয়। তার ব্যস্ত সূচি আছে। যদি সে আসতে না পারে, আমাদের কিছুটা কষ্ট হবে, তবে মানিয়ে নিতে হবে।
নেপালের বিপক্ষে এই দুটি ম্যাচ মূলত আগামী ৯ অক্টোবর শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ৬ ও ৯ সেপ্টেম্বরের দুই ম্যাচই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর