চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি 

চরফ্যাশন( ভোলা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ভোলা -৪ ( চরফ্যাশন -মনপুরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার সৌজন্যে
বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন কুমার বসাক, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমদ, দুলার হাট থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাছির আহাম্মেদ প্রমুখ।
পরে শরীফ পাড়ায় এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার নির্বাচনী অফিসের সামনে শতাধিক মানুষের মাঝে বিভিন্ন প্রকার ফল ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া’র পক্ষ
থেকে জানানো হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালন করার লক্ষে মাসব্যাপী নানান সামাজিক ও মানবিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর