নীলফামারীতে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছেন। সেইসঙ্গে কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এভারগ্রীন নামে একটি পরচুলা তৈরির কারখানায় তিন দিন ধরে চলে আসা শ্রমিক অসন্তোষ আজ মঙ্গলবার ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।
মঙ্গলবার সকালে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ করতে গেলেই শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে হাবিব (২১) নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি নীলফামারী সদরের কাজীরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে।
সংঘর্ষে আহত কয়েকজন শ্রমিককে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

এই বিভাগের আরো খবর