সময়ের চিত্র ডেস্ক:
তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা ঠেকাতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আট সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন- ডিএমপি’র রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)।
এর মধ্যে এসআই তৌহিদুল ইসলাম ও কনস্টেবল আদিবের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।