প্রকৌশল শিক্ষার্থীদের দাবিতে সরকারের ৮ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক:

প্রকৌশল খাতে বিএসসি ডিগ্রিধারীদের দাবিগুলো পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য সরকার একটি আট সদস্যের কমিটি গঠন করেছে।

 

বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

কমিটির নেতৃত্ব:

 

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

অন্যান্য সদস্য:

 

শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান

 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

 

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

 

বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম

 

বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন

 

বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক

 

 

করণীয়:

প্রকৌশল শিক্ষার্থীদের দাবিতে সরকারের ৮ সদস্যের কমিটি

কমিটি বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেবে।

এই বিভাগের আরো খবর