চরফ্যাশন প্রতিনিধি :
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যে চরফ্যাশন উপজেলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এরপর সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্যোক্তা মিজানুর রহমান শশীভুষন । দেশিজাতের শাছ চাষে মো: সফিকুল ইসলাম খোকন আমিনাবাদ, মৎস্যজীবি সংগঠন, পাঁচ কপাট মৎস্যজীবি গ্রাম সমিতি, হাজারি গন্জ চরফ্যাশন , মৎস্যজীবি প্রতিষ্ঠান : সামরাজ মৎস্য আড়ৎ মালিক সমিতি লিমিটেড কে পুরস্কার স্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদাণ করা হয়।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এমাদুল হোসেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক নেতা আমিরুল ইসলাম মিন্টিজ ,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, চরফ্যাশন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা বিএনপির নেতা মীর আজাদ, সামরাজ মৎস্য আড়ৎ মালিক সমিতি লিমিটেডের সভাপতি আজিজ পাটোয়ারি, সাংবাদ কর্মী ও উপজেলার বিভিন্ন মাছ ঘাট খেকে আসা জেলেরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, জেলেদের কেউ কেউ অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ শিকার করায় বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ঘটছে। তাই মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্ববান হতে হবে। তা না হলে এ মৎস্য সম্পদ ধ্বংস হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে।