এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার পক্ষ থেকে

চরফ্যাশনে খালেদা জিয়ার জন্মদিনে কুরআন খতম ও দোয়া মুনাজাত

চরফ্যাশন প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে  চরফ্যাশন ও মনপুরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার পক্ষ থেকে (১৫ আগস্ট) শুক্রবার দিনব্যাপী মসজিদে মসজিদে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

দুলার হাট এতিমখানায় কুরআন খতম শেষে  বিশেষ দোয়া মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য. একই সাথে দেশি-বিদেশি অগণতান্ত্রিক সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে তিনি যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন  সকল দেশ ও জাতির কল্যাণে আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে কবুল করেন এজন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

এসময় দুলাল হাট থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, এছাড়াও মাওলানা সালাউদ্দিন,শাহাবুদ্দিন গাছী, বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা  কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও চরফ্যাশন উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়. উক্ত দোয়া মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন বাংলাদেশ যেন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় একই সাথে অর্থনীতিতে সমৃদ্ধি শালী হয় আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এই প্রার্থনা করা হয়।

এই বিভাগের আরো খবর