বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত -১০

চরফ্যাশন প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চরফ্যাশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আনন্দর্ রেলি ও আলোচনা সভা যোগদানের উদ্দেশ্যে উপজেলার ২২টি ইউনিয়ন থেকে হাজার বিএনপি নেতাকর্মী উপজেলা সদরে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দক্ষিন চর আইচা ও শশীভুষন থানা এলাকার ইউনিয়ন বিএনপির ছয় নেতা-কর্মী।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৩টার দিকে দক্ষিন চর আইচা থেকে রওনা হয়ে শশীভুষন থানা এলাকার আশলে অতি বষৃার কারনে পিজঢালা সড়ক পিছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, দক্ষিণ চরআইচা বিএনপি নেতা আবুল কালাম আজাদ,শাহীন ইউনিয়ন যুবদল নেতা সজিব, ইউনিয়ন ছাত্রদল নেতা,সোহেল ইউনিয়ন যুবদল নেতা, রুহুল আমিন শশীভূষন বিএনপি নেতা রিপন শশীভূষন ছাত্রদলকর্মী, শহীদ শশীভূষণ যুবদলকর্মী,মেহেদী দক্ষিণ আইচা যুবদলকর্মী।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আবুল কালাম আজাদ,জানান, তারা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশন বিএনপির বিজয় মিছিলে যোগদানের উদ্দেশ্য মটরসাইকেল করে চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরআইচা থেকে রওনা হলে উপজেলার শশীভূষণ থানা এলাকায় আসলে অতি বৃষ্টিতে পিচঢালা সড়কে শেওলা পড়ায় মটর সাইকেলের পিচ্ছিল হলে হোন্ডা ছিটকে শশীভূষন এলাকায় ছিটকে পড়লে এদূর্ঘটনার শিকার হয়। এদিকে, সন্ধ্যায় সমাবেশ শেষে কেন্দ্রীয় বিএনপির নেতা ভোলা ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, ও চরফ্যাশন উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,সহ স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আহত নেতাকর্মীদের দেখতে চরফ্যাশন সদর হাসপাতালে যান। এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এই বিভাগের আরো খবর