চরফ্যাশন প্রতিনিধি:
ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয। আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ভোলার চরফ্যাশনের ১২ জন যুবক শহীদ হন। তাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই ১২ শহীদের কবরে পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
সকাল ৯ টার দিকে চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ঢাকায় নিহত হওয়া ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করেন।
এছাড়াও চরফ্যাশনের বাকি ১১ শহীদ মোহাসনাইন, মোমমিন, মোফজলু, মোহাবিব, মো ওমর ফারুক, মোসিয়াম, রাকিব মোল্লা, মোসোহাগ, মোহোসেন, মো, তারেক, মোবাহাদুর হোসেন মনির এর কবরে প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্প মালা অর্পণ ও কবর জিয়ারত করেন।
এসময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।