শিপুফরাজী, চরফ্যাশন :
ভোলার চরফ্যাশন উপজেলায় চলমান বিভিন্ন উন্নযন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি । সম্প্রতি উপজেলার একাধিক ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেন ও সরকারি অবকাঠামোর নির্মাণকাজ ঘুরে দেখেন তিনি।
সম্প্রতি উপজেলা প্রকৌশলীসহ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পের কাজ সঠিকভাবে করার বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন ইউএনও রাসনা শারমিন মিথি। পরিদর্শন শেষে বিকেলে তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি ‘উপজেলা প্রশাসন চরফ্যাশন’ থেকে পরিদর্শনের কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘উপজেলা প্রকৌশলীসহ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ , রসুলপুর , নূরাবাদ , চর মানিকা , জিন্নাগড়ের চলমান উন্নযন কার্যক্রম পরিদর্শন করা হযেেছ। বৃষ্টিপাতের কারণে কার্যক্রম ধীরগতির। তবে সুন্দরভাবে প্রকল্প সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।’’

পরিদর্শনের সময় ইউএনও সরেজমিনে কিছু কাজের মান যাচাই-বাছাই করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে সতর্ক করেন। তিনি সাফ জানিয়ে দেন, উন্নযন কাজে কোনো প্রকার অনিযম কিংবা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।
ইউএনও আরও বলেন, ‘‘জনগণের টাকায় হচ্ছে এই উন্নয়ন। কাজ ভালো না হলে কোনো বিল দেওয়া হবে না। কাজ সন্তোষজনক না হলে বিল বন্ধ থাকবে।’’ তাঁর ফেসবুকে ক্যাপশনসহ ছবি পোস্ট করার পরে স্থানীয়রা ইউএনওর এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং এতে উন্নযন কাজে গতি ও মান বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, চরফ্যাশন উপজেলায যোগদান করেন গত ১৭/১১ /২০২৪ তারিখে, যোগদানের পর থেকেই সরকার প্রদত্ত প্রতিটি উন্নযন প্রকল্প নিজে স্বশরীরে তদারকি করেন ও কাজের মান ঠিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করেন, এসব কারণে চরফ্যাশন উপজেলায় খুব অল্প সময়েই একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হযেেছন তিনি।
চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবং সহকারী প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা প্রকৌশলী ও ইউনিযন পরিষদের ভারপ্রাপ্ত চেযারম্যান, মেম্বারগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।