চরফ্যাশন প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে চরফ্যাশনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চরফ্যাশন উপজেলা জাতীয নাগরিক পার্টি ।
বুধবার ১৬ জুলাই সন্ধ্যায় চরফ্যাশনে প্রেসক্লাব সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফ্যাশন স্কযারে শহীদ মিনারে এসে খামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি নেতা-কর্মীরা। এতে চরফ্যাশন উপজেলা জাতীয নাগরিক পার্টি সহ শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে চরফ্যাশন ফ্যাশন স্কযারে শহীদ মিনারে এলাকা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক মতপ্রকাশে হামলার এই সংস্কৃতি আর বরদাশত করা হবে না। এনসিপির মতো একটি গণতান্ত্রিক দলের নেতাদের ওপর বর্বরোচিত হামলা স্বাধীনতার চেতনার সাথে বেঈমানি। যদি সরকার ব্যবস্থা না নেয় এই হামলার দায় সরকারকে নিতে হবে, এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
উক্ত সভায বক্তব্য রাখেন জাতীয নাগরিক পার্টি এনসিপি ভোলা জেলার যুগ্ম সমন্বযকারী। আমজাদ হাবিব ভাই। আরো বক্তব্য রাখেন। আজগর আলী আশিক, যুগ্ন আহবাযক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,ও সংগঠক এন সি পি, মহানগর চট্টগ্রাম। মোঃ শফিউল্লাহ শফি সদস্য ভোলা জেলা,ও যুগ্ম সমন্বযকারী , এন সি পি, চরফ্যাশন উপজেলা। মোঃ রাব্বি মোহাম্মদ শুভ মোহাম্মদ তামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা করে একদল লোক। এনসিপির অভিযোগ, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।