সাবেক সচিব-বিচারকদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক:

সাবেক সচিবসহ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত বিচারকদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

যাদের ফ্ল্যাট বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তারা হলেন—সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক।

এই বিভাগের আরো খবর