আকাশে খুলে পড়ল বিমানের চাকা,নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক: ড্যাশ-৮ ৪০০ মডেলের উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ার সময় এয়ারক্রাফটের পেছনের চাকা খুলে পড়েছে।

বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটে যাত্রী ছিলেন ৭১ জন। চাকা খুলে পড়লেও শুক্রবার দুপুর ২টা ১৭ মিনিটে উড়োজাহাজটি ‘নিরাপদে’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান। রের ভাষ্য।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে চাকাটি কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়।

উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাইছেন। পাইলটের বার্তা পাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। নিয়ম অনুযায়ী ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়।

বিমানের ফ্লাইট সেইফটি বিভাগ বলছে, পেছনের একটি চাকা ছাড়াও উড়োজাহাজ ল্যান্ড করানো সম্ভব। তবে সেজন্য পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

এই বিভাগের আরো খবর