যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: 

 

যুক্তরাষ্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান।

 

তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

 

শনিবার (১০ মে) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

 

 

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

 

 

ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসবে দুই দেশ।

 

তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!

এই বিভাগের আরো খবর