নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার)জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দুপুর ১২টার পর যমুনার সামনের এলাকা থেকে সরে গিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে একটি ট্রাকের ওপর মঞ্চ তৈরি করে বিক্ষোভ সমাবেশ শুরু করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।
দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে সমাবেশে এসে অবস্থান নিচ্ছেন।
গতকাল রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি।
এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।