চরফ্যাশন প্রতিনিধি:
চরফ্যাশনে জমির দলিল দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়ে চরফ্যাশন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল চার টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার ভাসানচর গ্রামের ৪নম্বর ওয়ার্ডে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এ ঘটনায় তারা আহত হন।
পরে ঘটনার খবর শুনে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুলিশ ঘটনাস্থল থেকে ত্যাগ করলে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায়,আলমগীর হোসেনের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল একই এলাকার আব্দুর জলিল সাথে পরে স্থানীয় শালিস সমোঝোতার মাধ্যমে বিরোধীয় জমি আব্দুর জলিলের কাছে হস্তান্তর করা কথা থাকলেও সময় মত দলিল দেয়নি আলমগীর এনিয়ে প্রথমে স্থানীয় কলের হাট বাজারে জলিল ও আলমগীরের সাথে মারামারি হয়। পরে এনিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল বলেন, এঘটনায় এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।