বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ট্রাক চাপায় মোঃ রায়হান (২০) একজন নিহত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হাকিমুদ্দিন দরগার উত্তর পাশে দালালপুর নাইব বাড়ি দরজা সংলগ্ন ট্রাক এবং হোন্ডার সাথে মুখোমুখি এ সংঘর্ষ হয় । নিহত রায়হান টবগী ৪নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির গোলাম মাওলার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইট বোজাই একটি ট্রাক পাটারি বাজার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত পাশ থেকে আসা মটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। ধাক্কার সাথে মটর সাইকেল সড়কে পড়ে গেলে মোটরসাইকেল আরোহী কে ট্রাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রায়হান মারা যায়।
বোরহানউদ্দিন থানার এস আই জাফর এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ আনতে স্থানীয়রা বাধা দিচ্ছে।
এই বিভাগের আরো খবর