জাগ্রত নাগরিক সমাজের উদ্যোগে

সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: জাগ্রত নাগরিক সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাংবাদিকতা ও সাক্ষাৎকারের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ও ১৫ মার্চ রাজধানীর মিরপুরের ওরেন্ডা এন্ড বিন্সে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অংশ নেন।

সংবাদ লেখা, সাক্ষাৎকার গ্রহণ এবং ভিডিও ধারণ ও ভিডিও এডিটিং এর ধারণা, কলা, কৌশল এবং সাংবাদিকতার নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক আকাশজমিনের সম্পাদক ও প্রকাশক মীর লিয়াকত আলী, দৈনিক সময়ের চিত্রের সম্পাদক ও প্রকাশক এ আর এম মামুন, বাসসের প্রাক্তন সিনিয়র সাংবাদিক কে এম শহীদুল হক,  নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব) আশরাফুজ্জামান। খান শোয়েব আমান। সাংবাদিক মেহেরুল মিরাজ ও আহসান সাকিব।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এয়ার ভাইস মার্শাল (অব) হুমায়ন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসিমুল গণি ও গ্রুপ ক্যাপ্টেন (অব) হাসীবুল হাসান।

কর্মশালার এক পর্যায়ে সুদূর আমেরিকার বোস্টন থেকে অনলাইনে যুক্ত হন জাগ্রত নাগরিক সমাজের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ আব্দুল হমিদ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণার্থীরা জুলাই অভ্যুত্থানে নিহত-আহত পরিবার, সমন্বয়ক, শিক্ষার্থী, উপদেষ্টাসহ আন্দোলনের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িতদের সাক্ষাৎকারের মাধ্যমে সঠিক ইতিহাস সংরক্ষণ করতে কার্যকরী ভূমিকা রাখবেন।

কর্মশালার সমন্বয়ক মেহেদী হাসান ইমন আয়োজক রোকুনুজ্জামান নাঈম, জাহিদ হাসান, রিজওয়ানা কাবির, তানজিম আহসান, সানজিদা হাবিব বন্যা, রিফা তাসফিয়া, রাকিবুল হাসান রাজুকে ধন্যবাদ জানান কর্মশালায় অংশগ্রহণকারীগন। সার্বিক সহযোগিতার জন্য দৈনিক আকাশজমিন, সিটিজেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, আইক্যান একাডেমি ও ওরেন্ডা এন্ড বিন্সকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জাগ্রত নাগরিক সমাজ।

এই বিভাগের আরো খবর