নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ও আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়য়ের মন্ত্রী ডঃ হাসান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো.সাজ্জাদুল হক লিকু সিকদার এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।