শেখ রাসেলের ছবি-আলমগীর খোরশেদ

শেখ রাসেলের ছবি

আলমগীর খোরশেদ

ধানমন্ডির বত্রিশ

জাতির পিতার বাড়ি,

শিশুপুত্র শেখ রাসেল

আদর কাড়াকাড়ি।

কবুতরকে খাবার দেয়া

সাথে কুকুর টমি,

সাইকেল চালাতো ডিং ডিং

সামনের উঠোন জমি।

লেকে যেতো বরশি নিয়ে

মাছ ধরার পর

ছেড়ে দিতো পানিতে আবার

মানবতার তর।

মাছরা করবে কান্না

রাসেল সোনার মন,

বড় হলে হতো সে

অনেক গুণীজন।

তারা হয়ে দূর আকাশে

রাসেল সদা থাকে,

লক্ষ শিশু  সারাদেশে

তার ছবিটাই আঁকে।………

 শেখ রাসেল–এর জন্মদিনে

আলমগীর খোরশেদ

সভাপতি

শিশু মনে শেখ হাসিনা

 

এই বিভাগের আরো খবর