ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে টাইগারদের বোলিং তোপে ১৫৬ তে থামলো আফগানরা।
ধর্মশালার উইকেটে বাড়তি সুবিধা পাবেন পেসাররা, এমন ধারণা থেকেই তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। নতুন বলে, সকাল বেলায়ও বাড়তি কোনো সুবিধা পাননি তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা। মাঠে নেমে উইকেট পড়তে অবশ্য সাকিবের খুব বেশি সময় লাগেনি। ফলে পাওয়ার প্লেতেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। তাতেই সফল। সাকিব-মিরাজের ঘূর্ণিতে শেষ পর্যন্ত দুইশোর আগেই ১৫৬ রানে অল আউট হয়ে আটকে গেল আফগানরা।